বালিয়াকান্দিতে মামলা প্রত্যাহারের হুমকি, আতঙ্কে পরিবার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে মামলা প্রত্যাহারের হুমকি, আতঙ্কে পরিবার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম (৩৭)।

জিডি সূত্রে জানা যায়, মো. জাহিদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ধোপপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৫টার দিকে ৫০–৬০ জনের একটি দল তার বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। ওই ঘটনার পর তিনি বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বালিয়াকান্দি থানার এফআইআর নং–৫ (তারিখ ১২ ডিসেম্বর ২০২৫), জিআর নং–১৭৭ হিসেবে নথিভুক্ত হয়। দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, মামলা দায়েরের পর থেকেই বিবাদীরা বিভিন্ন সময়ে তাকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে ৭–৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার বাড়ির সামনে এসে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। তিনি এতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এছাড়া গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩টার দিকে হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তি তার বাড়ির সামনে এসে তার মাকে হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ওই ব্যক্তি কারাগারে থাকা কয়েকজন বিবাদীর নাম উল্লেখ করে বলেন, তারা জেল থেকে বের হলে জাহিদুল ইসলামকে হত্যা করা হবে।

ভুক্তভোগীর অভিযোগ, এসব হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। এ বিষয়ে ভবিষ্যতে আইনগত সুরক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৪ জানুয়ারি ২০২৬ তারিখে বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ প্রসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০