পেট্রল পাম্প কর্মী হত্যায় চালকের স্বীকারোক্তি, দুই আসামি কারাগারে - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেট্রল পাম্প কর্মী হত্যায় চালকের স্বীকারোক্তি, দুই আসামি কারাগারে

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্প কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গাড়ি চালক কামাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দি গ্রহণ শেষে প্রধান আসামি আবুল হাশেম সুজন ও তার গাড়ি চালক কামাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শনিবার বিকাল ৪টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. মহসিন হাসান এ আদেশ দেন। এ ঘটনায় নিহত রিপনের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী থানায় সুজন ও কামালকে আসামি করে হত্যা ও প্রতারণার মামলা দায়ের করেন।

উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে পাঁচ হাজার টাকার অকটেন নেওয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় রিপন সাহাকে গাড়িচাপা দেওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রচারিত হলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।

রাজবাড়ী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, আদালতে ১৬৪ ধারায় চালকের জবানবন্দি গ্রহণ শেষে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০