`মানুষ আবা‌রো প্রমাণ করলো, এই দেশ সকলকে নিয়ে বসবাস করার উপযোগী স্থান' - Rajbari
রুবেলুর রহমান
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

`মানুষ আবা‌রো প্রমাণ করলো, এই দেশ সকলকে নিয়ে বসবাস করার উপযোগী স্থান’

রাজবাড়ী-১ আস‌নের বিজয়ী প্রার্থী আলী‌ নেওয়াজ মাহমুদ খৈয়ম ব‌লে‌ছেন,  আমাদের ঐতিহ্য ও সংস্কৃ‌তি অনুযায়ী এ  দে‌শের মানুষ আবার একবার প্রমাণ করলো এই দেশে সকলকে নিয়ে একত্রিত বসবাস করার মত একটি উপযোগী স্থান। এখানে কোন বিভাজন তৈরি করে দেশের মানুষকে বিপথে নেয়া যাবে না। বাংলাদেশের নতুন সম্ভাবনাকে কাজের লাগাতে আমাদের নেতা  তারেক রহমান দে‌শের মানুষ‌কে নতুন একটি সকাল, নতুন এক‌টি বাংলাদেশ উপহার দেবে। এই কারণে দেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদের কে ভোট দি‌য়ে বিজয়ী ক‌রে‌ছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহ‌রে তার নিজ বাসভব‌নে এক অনূভূ‌তি প্রকা‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

আলী‌ নেওয়াজ মাহমুদ খৈয়ম ব‌লেন, আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক, এ বিজয় জনগণের বিজয় । দেশের মানুষ গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধাশীল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলোর ব‌র্তিকা নি‌য়ে য‌ে যাত্রা শুরু করেছিলেন। তা বেগম খালেদা জিয়ার হাতে বিকশিত হয়েছে। সে ধারাবাহিকতায় এখন নতুন এক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ বিএনপি’র প্রার্থীদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। এদিকে নির্বাচনী ফলাফল ঘোষনার পর সকাল থে‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা ও ভালবাসা জানা‌তে তার বাসভবনে আস‌তে শুরু ক‌রেন নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় ফু‌লের শু‌ভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন নব-‌নির্বা‌চিত এই সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজবাড়ী-১ সংসদীয় আস‌নে বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে বিজয়ী হ‌ন বিএন‌পি ম‌নো‌নিত ধা‌নের শীষ প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ বিজ‌য়ের মাধ‌্যমে তি‌নি দ্বিতীয়বারের মত জাতীয় সংসদ সদস‌্য নির্বা‌চিত হ‌লেন।

এর আগে রাত ২টার দিকে আনুষ্ঠা‌নিক ভা‌বে জেলা রির্টা‌নিং অ‌ফিসার তা‌কে রাজবাড়ী-১ আস‌নে বিজয়ী ব‌লে ঘোষনা ক‌রেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫৪ হাজার ৫৪১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী ছি‌লেন জামায়াতে ইসলাম সম‌র্থিত দাঁ‌ড়িপাল্লা প্রতী‌কের প্রার্থী মোঃ নূরুল ইসলাম, তি‌নি পে‌য়েছেন ১ লক্ষ ১ হাজার ৯২ ভোট।

এদিকে রাজবাড়ী-২ আস‌নে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভো‌টের ব‌্যবধানে বিজয়ী হ‌য়েছেন বিএন‌পি সম‌র্থিত ধা‌নের শীষ প্রতী‌কের প্রার্থী মোঃ হারুন-অর-র‌শিদ। সকাল থে‌কে তা‌কেও শু‌ভেচ্ছা জানা‌চ্ছেন নেতাকর্মীরা। তার নিকটতম প্রতিদ্বন্দী ছি‌লেন ১১ দলীয় জোট সম‌র্থিত এন‌সি‌পির প্রার্থী জা‌মিল হিজাযী, তার প্রাপ্ত ভোট ৬৭ হাজার ২৯৯ ভোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০