মতাদর্শের ভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য -হারুন-অর-রশিদ এমপি - Rajbari
মাসুদ রেজা শিশির 
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতাদর্শের ভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য -হারুন-অর-রশিদ এমপি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় উপজেলায় কর্মরত সকল সরকারী দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার,সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবাদত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোহম্মদ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন, সাধারণ রইচ উদ্দিন খান, উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের একএকজনের মতাদর্শের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য।তবে আমরা জন জনগণের সমর্থন নিয়ে চেয়ারে বসেছি এখন আর কোন ভেদাভেদ থাকবে না। আমরা সকল ধর্ম বর্ণের মানুষের স্বার্থে কাজ করবো।আমাদের নির্বাচন করেন নাই সেও যদি অবহেলিত থাকে তবে অগ্রাধিকার ভিত্তিতে তার কাজটি আগে করা হবে। এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে মোট ১৪ টি স্থানে প্রথম ধাপে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। এর মধ্যে আমাদের পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে দেওয়া হবে। সুতরাং আমাদের পার্টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি আছে আমাদের দিকে। শুধু তাই নয় আমাদের ছোট্ট একটি জেলায় একজন প্রতিমন্ত্রী ও একজন পূর্ণ মন্ত্রী মর্যাদার উপদেষ্টা পেয়েছি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আপনারা সমাজের সচিত্র তুলে ধরেন। আমি ও আমার দল চায় সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে। এছাড়াও আমরা আপনাদের স্বার্থে কাজ করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

১

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

২

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৪

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

৫

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

৬

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৭

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৮

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৯

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১০

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১১

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১২

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৩

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৪

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১৫

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১৬

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৭

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৯

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

২০