দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ মার্চ ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে এবার দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ। এছাড়াও যাত্রীদের নিরাপত্তায় থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়। এ সময় বিআইডব্লিউটিএ ও বিআইডবব্লিউটিএ কর্মকর্তারা জানায়, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ১৬টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে। যার প্রায় সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া প্রান্তে চালু থাকবে (৩, ৪ ও ৭) এই ৩টি ফেরি ঘাট। এছাড়া ঘাট এলাকায় যানজট মুক্ত এবং চাঁদাবাজ, দালাল, ছিনতাইকারী, মলমপার্টি, যাত্রী হয়রানি রোধে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পোশাক ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ভাড়ার চার্ট ও টিকেট কাউন্টারের তালিকা প্রদর্শন, অবৈধ যানবাহন চলাচল রোধে ঘাট এলাকায় সার্বক্ষনিক মনিটরিং।

সভার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০