রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ - Rajbari
কামাল হোসেন
১২ মার্চ ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া ১১০ কার্টন খেজুর রাজবাড়ী জেলায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৬৫টি মাদরাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার জেলা ইউনিট সদস্য খোন্দকার মনির আযম মুন্নু এবং বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল হাই জোয়ার্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরবের পক্ষ থেকে পাওয়া এই খেজুরগুলো জেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তালিকা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে খেজুরগুলো বিতরণ করা হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগী প্রতিষ্ঠানগুলো এ সুবিধা পায়। তিনি আরও বলেন, রমজান মাসে এসব খেজুর মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারে সহায়ক হবে এবং এর মাধ্যমে সৌদি আরবের জনগণের সঙ্গে বাংলাদেশের মানুষের সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও দৃঢ় হবে।

উল্লেখ্য, সৌদি আরব থেকে রাজবাড়ী জেলায় মোট ১১০ কার্টন খেজুর উপহার হিসেবে এসেছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩৬ কার্টন, পাংশা উপজেলায় ২৬ কার্টন, বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন, কালুখালী উপজেলায় ১৮ কার্টন এবং গোয়ালন্দ উপজেলায় ১১ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১০

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১১

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১২

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৩

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৪

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৫

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৬

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৭

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

১৮

দৌলতদিয়ায় ফের বাসডুবি : বাস যাত্রীশুন্য করতে কর্তৃপক্ষের কঠোরতায় ঘটেনি প্রাণহানি

১৯

সকলের সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

২০