রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ জুন ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার (সিআর এবং জিআর) ওয়ারেন্টভুক্ত মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (৩ জুন) দিবাগত রাতে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রত্যেক আসামিকে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলো খানখানাপুরের খোলাবাড়ীয়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে সুমন শেখ (৩১)। দত্তপাড়া এলাকার সাহেব আলী শেখের ছেলে এবং জিআর ওয়ারেন্ট ও চুরি মামলার আসামি সম্রাট শেখ ওরফে চিকে সম্রাট (২৮)। বড় লক্ষ্মীপুর এলাকার পলাই সরদারের ছেলে আতিয়ার সরদার (৩০)। মুচাইদহ গ্রামের মো. রইচের ছেলে রিফাত। নবগ্রামের শাহজাহান সরদারের ছেলে সোহাগ সরদার (২৫)। আমানীপুর এলাকার মোহন আলী মোল্লার ছেলে এবং সিআর মামলার আসামি আবু বক্কার মোল্লা। বারবাকপুর এলাকার ইসহাক খানের ছেলে খলিল খান।

গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১০

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১১

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১২

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৩

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৪

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৫

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৭

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৮

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৯

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

২০