স্বর্ণপদকজয়ী রাজবাড়ীর কৃতিসন্তান সাঁতারু রাফিকে সংবর্ধণা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ অগাস্ট ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণপদকজয়ী রাজবাড়ীর কৃতিসন্তান সাঁতারু রাফিকে সংবর্ধণা

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফির দারুণ ফলাফল করায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন তাকে সংবর্ধণা ও ফুলেল শুভেচ্ছা জানায়। সামিউল ইসলাম রাফি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধার মানিক গ্রামের মৃত আব্দুল খালেক ও শিমলা ইয়াসমিন দম্পতির একমাত্র সন্তান।

গত মঙ্গলবার (১৮ অগাষ্ট) সন্ধ্যায় রাফি বাংলাদেশে এসে পৌছলে বিমান বন্দরেই সুইমিং ফেডারেশনর নেতৃবৃন্দ তাকে ফুলেল শুছেচ্ছা জানায়। এরপরে সুইমিং ফেডারেশনের মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে এসে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হয়। এসময় সুইমিং ফেডারেশনের এ্যাডহক কমিটির ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য লায়লা নূর বেগম, মো. দ্বিন আমিন, নার্গিস আরা এ্যনি, মো. শামসুল হুদা, মো. হারুন অর রশিদ ও সাবেক সাতারু মো. জুয়েল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেন বাংলাদেশের প্রতিভাবান ২১ বছর বয়সী এই সাঁতারু সামিউল ইসলাম রাফি। সোনার পদক জয়ের পাশাপাশি ওই একই দিনে ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টেও অংশ নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন রাফি। ফলে প্রতিযোগিতায় একদিনেই তার ঝুলিতে যোগ হয় একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি ২৪.৩৩ সেকেন্ড টাইমিং করেন। পেছনে ফেলেছেন স্বাগতিক দলের সাঁতারু গেয়ার্গচাই রুটনোসটকে। তার সময় ২৫.২৪ সেকেন্ড। ২৫.২৯ সেকেন্ডে তৃতীয় হয়েছেন আরশ সুত্থিওরাচাই। এসএ গেমসে এই ইভেন্টের সেরা টাইমিং ২৪.৪০ সেকেন্ড। রাফির এই টাইমিং প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টি করে স্বর্ণপদক জিতেছে।

থাইল্যান্ডের এই প্রতিযোগিতায় ১৬টি দেশের মোট ৬০টি দল ও ক্লাব অংশ নেয়। এর মধ্যে স্বাগতিক থাইল্যান্ডেরই ছিল ৪৪টি দল/ক্লাব। এমন শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক আসরে রাফির এই সাফল্য বাংলাদেশের সাঁতারে নতুন আশার সঞ্চার করেছে। বাংলাদেশ সাঁতার ফেডারেশন ও বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় রাফি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির পক্ষ থেকে রাফিকে তার অসামান্য অর্জনের জন্য অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের আগামী দিনগুলোতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

ফেডারেশনের কর্মকর্তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এমন বড় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় রাফির স্বর্ণ ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের সাঁতারের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ফেডারেশন ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতা, রাফির কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও প্রতিভার সমন্বয়েই এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক মঞ্চে রাফি বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

২

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

৩

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৪

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

৫

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

৬

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

৭

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

৮

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

৯

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

১০

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

১১

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

১২

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

১৩

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

১৪

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

১৫

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১৬

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১৭

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৮

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

১৯

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

২০