রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ অগাস্ট ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর করা যৌতুক নিরোধ আইনের মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তানিয়া খাতুন। শুনানি শেষে বিচারক আরিফ হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

মোছা. তানিয়া খাতুন, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে এবং রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের স্ত্রী। তিনি ঢাকার রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে তানিয়া খাতুনের। বিয়ের পর তানিয়া খাতুন স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে সংসার করবেন না বলে একপর্যায়ে বাবার বাড়িতে চলে যান তিনি। পরে পরিবার ও স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। এরপর সাখাওয়াত হোসেন ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন। মামলাটি সি.আর. মামলা নং-৪০/২৬ হিসেবে নথিভুক্ত রয়েছে।

বাদী সাখাওয়াত হোসেনের অভিযোগ, যৌতুকের দাবিতে তিনি মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, মামলার তদন্ত শেষে তানিয়া খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে তিনি আদালতে হাজির হয়ে সংসার করার শর্তে জামিন নেন। পরবর্তীতে লিগ্যাল এইডসহ বিভিন্ন মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি। মঙ্গলবার আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলায় করা অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পদ্মা নদী‌তে ফাইনাল বাইচে দুই নৌকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নৌকা ডু‌বি, আহত ২০ 

১

রাজবাড়ীতে কলেজ ছাত্র রোহান হত্যা, গ্রেপ্তার ৩

২

পৌর‌নিক কা‌হিনী ফু‌টি‌য়ে তোলার পাশাপা‌শি রাজবাড়ী‌তে প্রস্তুত হ‌চ্ছে একইস্থা‌নে ৫২ খন্ড প্রতিমা

৩

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

৪

রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত

৫

রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৬

পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

৭

রাজবাড়ী‌তে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন কর‌লেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

৮

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

৯

‘সাংস্কৃ‌তিক মন্ত্রণালয় আগের মতো নিথর নিস্তব্ধ মন্ত্রণালয় হবে না’ -সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী খৈয়ম

১০

‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান’ -স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. নুরুল ইসলাম

১১

আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

১২

গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

১৪

ভুল চিকিৎসার শিকার বিথী আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরেই গেল

১৫

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

পাংশায় বিষ প্রয়োগে মাছ নিধন দায়ে বিএনপি নেতা গ্রেফতার 

১৭

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১৮

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৯

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

২০