নির্বাচনী তফসিল ঘোষনার আগেই রাজবাড়ীতে জমে উঠেছে কাপড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রচারানা। লিপলেট হাতে কর্মী-সমর্থকদের নিয়ে প্রায় প্রতিদিনই কোন না কোন প্রার্থী যাচ্ছেন ভোটারদের কাছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ীর কাপড় বাজার এলাকায় প্রচারনা চালিয়েছেন সাধারন সম্পাদক পদ প্রার্থী মোঃ মাসুদ মোল্লা ফরিদ। এ সময় তিনি ব্যবসায়ীদের সাথে কুসল বিনিময়সহ চান দোয়া ও সমর্থন। এদিকে প্রচারনায় পিছিয়ে নাই সভাপতি, সম্পাদকসহ অন্যান্য পদের প্রার্থীরাও।
জানাগেছে, জেলার সবচেয়ে বড় বিপনী বিতান (মার্কেট) হচ্ছে রাজবাড়ী কাপড় বাজার। বর্তমানে এখানে ভোটার রয়েছেন ৩১৭ জন। প্রায় দুই দশকের বেশি সময় ধরে এই বাজারের ব্যবসায়ী নেতা নির্বাচন হয় না। তবে সম্প্রতি কাপড় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। যার পর থেকে সভাপতি/সম্পাদকসহ অন্যান্য পদের আগ্রহি প্রার্থীরা তাদের সমর্থক নিয়ে শুরু করেছেন প্রচার-প্রচারনা। এখন পর্যন্ত সভাপতি পদে মোঃ শাহিন শেখ ও হাজী আজিজুল ইসলাম মন্ডল এবং সাধারন সম্পাদক পদে মোঃ মাসুদ মোল্লা ফরিদ ও মোঃ জাকির হোসেন সহ অন্যান্য পদের প্রার্থী প্রচারনা চালিয়ে যাচ্ছে।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, প্রায় ২০/২৫ বছর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন হতে যাচ্ছে। এতে ব্যবসায়ী প্রার্থীসহ সবার মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। যোগ্য ও তরুন নের্তৃত্বকে তারা নির্বাচিত করতে চান। এ জন্য প্রয়োজন একটি সুষ্ঠ নির্বাচনের আয়োজন করা।
সাধারন সম্পাদক পদ প্রার্থী মোঃ মাসুদ মোল্লা ফরিদ বলেন, আমি সাধারন একজন ব্যবসায়ী। প্রায় ৩৫ বছর ধরে ব্যবসার সাথে জরিত। কোন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে প্রার্থী হই নাই। দলমত নির্বিশেষে এবং ব্যবসায়ীসহ শুভাকাঙ্খিদের সমর্থনে সাধারন সম্পাদক প্রার্থী হয়েছি। ইনশাল্লাহ বিজয়ী হবো। তাছাড়া ব্যবসায়ীদের চাওয়া তরুন নের্তৃত্ব। তিনি আরও বলেন, আমি চাই দূর্ণীতি-সন্ত্রাস ও মাদক মুক্ত রাজবাড়ী কাপড় বাজার। এখানে সবাই সৎ, ইমানদার ও ভাল হবে। দীর্ঘ প্রায় ২৫/২৬ বছর পর এই নির্বাচন হচ্ছে। এতে সকল ব্যবসায়ীর মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। এছাড়া বিগত ১৭ বছর এখানে সিলেকশনে নেতা নির্বাচিত হয়েছে। তার সুবাদে এখানে নানা অনিয়ম ও দূর্ণীতি হয়েছে। নির্বাচনে বিজয়ী হবার মাধ্যমে দূর্ণীতি অনিয়ম বন্ধ করা সহ ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাজার প্রতিষ্ঠা করতে চাই।
প্রধান নির্বাচন কমিশনার রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ জানান, আগামী দুই এক দিনের মধ্যে তফসিল ঘোষনা করা হবে। এবং আগামী ৯ নভেম্বর নির্বাচনের সম্ভ্যাব্য তারিখ নির্ধারন করা হয়েছে। প্রস্তুতি চলছে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সবার সহযোগিতা কামনা করছি।
মন্তব্য করুন