রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে ৮ বছর বয়সী প্রথম শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল খাঁ (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মালুখাঁ’র ছেলে।
গত সোমবার সন্ধ্যায় ধর্ষণের শিকার শিশুটির বাবা রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার ভোর রাতে সদর থানা পুলিশ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মঙ্গলবার দুপুর বারোটার দিকে আদালতে পাঠানো হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে শিশুটি তার বাড়ি থেকে ১৫০ গজ দুরে অজিত শীলের বসত ঘরের পিছনে আমড়া কুড়াতে যায়। এসময় আসামী সাইফুল খাঁ শিশু মেয়েটিকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে জীবন শীলের বাঁশ বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। পরে মেয়েটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে ধর্ষক আসামী সাইফুল বিবস্ত্র অবস্থা থেকে দৌড়ে পালিয়ে যায়। এর ফলে শিশুটির প্রচুর রক্তক্ষরনে অসুস্থ্য অবস্থায় স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও শারিরীক অবস্থার আরো অবনতি হলে শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য করুন