রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ পূর্ববর্তী গোয়ালন্দ বাজার বড় মসজিদে তিনি মুসল্লীদের উদ্দেশ্যে এই মাদকবিরোধী বার্তা পৌঁছে দেন।
তিনি বলেন, “শুধু পুলিশের একার পক্ষে সমাজের সব সমস্যা সমাধান সম্ভব নয়। নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে জনগণের সচেতন অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।”
তিনি জানান, মাদকমুক্ত গোয়ালন্দ গড়ার লক্ষ্য বাস্তবায়নে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রন করা সম্ভব না। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতার কোন বিকল্প নেই। নিজের পরিবার, নিজের মহল্লা মাদক মুক্ত করতে স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিরা যদি ভুমিকা না রাখে তবে তা সম্ভব না। শুধু আইন আর শাস্তি দিয়ে সমাজ থেকে মাদক দুর করা সম্ভব না। এসময় তিনি মুসুল্লিদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।
মন্তব্য করুন