পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন - Rajbari
মাসুদ রেজা শিশির
১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

৩০ সেপ্টেম্বর রাতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোঃ আলম মন্ডল (৩৫)। তিনি বাংলাট গ্রামের মৃত আমজেদ আলী মন্ডলের ছেলে।

ভুক্তভোগী কৃষক আলম মন্ডল জানান, তিনি বেশ কয়েকটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। ঘটনার আগের দিন সন্ধ্যায়ও তিনি পুকুরে খাবার দেন এবং তখন মাছগুলো সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল। কিন্তু ১ অক্টোবর সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে। আবেগপ্লুত কণ্ঠে আলম মন্ডল বলেন, “ধার-দেনা করে মাছ চাষ শুরু করেছিলাম। কে বা কারা এমন ক্ষতি করল আমার জানা নেই। এই বিশাল ক্ষতি আমি কীভাবে পুষিয়ে উঠব বুঝে উঠতে পারছি না। পরিবার-পরিজন নিয়ে এখন আমার পথে বসার উপক্রম হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আলম মন্ডল অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ এবং এলাকায় তার কোনো শত্রু আছে বলে তাদের জানা নেই। শত্রুতার জেরে এমন কাজ যারা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তির দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

২

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

৩

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

৪

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৫

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

৬

দৌলতদিয়ায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ

৭

দৌলতদিয়ায় মা ইলিশ রক্ষায় সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত

৮

গোয়ালন্দে ৪টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

৯

গোয়ালন্দে অবৈধ ভাবে বালি বহনের দায়ে জরিমানা

১০

পাংশায় চাঁদার দাবিতে সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ 

১১

গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১২

গোয়ালন্দে দুর্গাপূজা উদযাপনে মণ্ডপ কমিটির সাথে মতবিনিময়

১৩

বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে ভাইকে অপহরণ করে মুক্তিপণের দাবির অভিযোগ

১৪

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জালসহ জেলে গ্রেপ্তার

১৫

দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ পদক’ পেলেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল

১৬

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৭

গোয়ালন্দে অতিরিক্ত ওজনবাহী ৪টি ট্রাকে জরিমানা

১৮

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

১৯

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক

২০