ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ নভেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাজবাড়ী-মানিকগঞ্জ-পাবনা জেলাকে সংযুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এই সমীক্ষা শেষ হবে। সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির চূড়ান্ত অবস্থান, নকশা এবং আনুমানিক প্রকল্প ব্যয় নির্ধারণ করা হবে। বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতুর যাতায়াত ব্যবস্থা আরো সুগম করতে ওয়াই আকৃতির সংযোগ সড়কের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া দেশের পানি ব্যবস্থাপনা ও সুরক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও বিশদ আলোচনা হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি সংকট নিরসন, কৃষি উৎপাদনে গতি আনা, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের ওপর দিয়ে নতুন সড়ক যোগাযোগের সম্ভাবনা পর্যালোচনা করা হয়।

সভায় তিনটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে আন্ত যোগাযোগ বৃদ্ধি ও সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

১

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

২

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৪

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

৫

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

৬

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৭

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৮

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৯

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১০

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১১

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১২

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৩

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৪

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১৫

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১৬

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৭

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৯

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

২০