দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক ব্যাবসায়ী পিংকি গ্রেপ্তার - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৫ নভেম্বর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক ব্যাবসায়ী পিংকি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ পিংকি আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এসআরবি জানিয়েছে উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার গোয়ালন্দ বাজারসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিংকি আক্তারকে ১০৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করেন। আটককৃত মাদক কারবারি উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত পিংকি আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীর গোয়ালন্দ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার নারী মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক ব্যাবসায়ী পিংকি গ্রেপ্তার

১

রাজবাড়ীতে মাদকসেবীসহ ৩জন গ্রেপ্তার

২

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

৩

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

৪

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কালুখালীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

৫

রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত

৬

মানবসেবায় দেবাহুতিকে স্মরণ, শ্রাদ্ধের অর্থে সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে সহায়তা

৭

আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৮

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

৯

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

১০

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

১১

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

১২

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

১৩

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

১৪

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

১৫

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

১৬

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

১৭

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১৮

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১৯

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

২০