আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৩ নভেম্বর ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে অনুষ্ঠিত মকবুলের দোকান আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চর মৌকুড়ী একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইব্রেকারে মকবুলের দোকান একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে দলটি।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। এতে ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চর মৌকুড়ী একাদশ। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের সমাগম ঘটে। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

খেলায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উজানচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন মৃধা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. চুন্নু মীর মালত, সাংবাদিক জহুরুল ইসলাম হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ ও আয়োজক কমিটির সদস্য মো. শামীম মৃধা বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করেন, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ জনপদে খেলাধুলার চর্চা বাড়বে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে মাদকসেবীসহ ৩জন গ্রেপ্তার

১

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

২

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

৩

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কালুখালীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

৪

রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত

৫

মানবসেবায় দেবাহুতিকে স্মরণ, শ্রাদ্ধের অর্থে সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে সহায়তা

৬

আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৭

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

৮

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

৯

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

১০

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

১১

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

১২

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

১৩

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

১৪

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

১৫

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

১৬

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১৭

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১৮

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১৯

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২০