আওয়ামী লীগ নেতাকর্মীদের দুঃস্বপ্ন না দেখার অনুরোধ জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না। ফলে আপনারা দুঃস্বপ্ন দেখবেন না। ভারতে বসে আজ দেশকে অশান্ত করতে ষড়যন্ত্র এবং নানা ভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালানো হচ্ছে। গোপালগঞ্জের মত দেশের বিভিন্নস্থানে চেষ্টা করা হচ্ছে। তবে রাজবাড়ীতে সন্ত্রাসী কর্মকান্ড করতে কোন সুযোগ দেওয়া হবে না। সবাই সতর্ক থাকবেন। কোউ সন্ত্রাসী কার্যকলাপ করতে চাইলে তাকে শক্ত হাতে প্রতিহত করবেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে রাজবাড়ী জেলা বিএনপির উদ্দ্যোগে রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তবে্য তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নির্বাচনী ইশ্তেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে বড় বড় কর্মসূচি হাতে নিচ্ছেন। সেখানে রাজবাড়ীও পিছিয়ে নাই। রাজবাড়ীতে পদ্মা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা সেতু, বৃহত্তর রেলওয়ে ওয়ার্কশপ, ৫ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠন করাসহ নানামূখি প্রদক্ষেপ গ্রহন করা হচ্ছে। সেগুলো আমরা সবার সহযোগিতায় করতে চাই। এবং দেখিয়ে দিতে চাই ৫/৬ বার এমপি থেকে যে উন্নয়ন হয় নাই, আগামী ৪ বছরে রাজবাড়ী জেলায় তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হবে।
এর আগে জেলা শহরের পান্না চত্ত্বর এলাকা থেকে স্থানীয় সাংসদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর নের্তৃত্বে আওয়ামী লীগের আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এর আগে জেলার বিভিন্নস্থান থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জনসমাবেশ স্থলে আসেন।
এ সময় জেলা বিএনপি সাবেক আহ্বায়ক নঈম আনছারীর সভাপতিত্বে প্রতিমন্ত্রীর ছেলে অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত, জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন