বালিয়াকান্দিতে বিদ্যালয়ের সাবেক সভাপতির কাছে পাওনা আদায়ে প্রধান শিক্ষকের আবেদন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে বিদ্যালয়ের সাবেক সভাপতির কাছে পাওনা আদায়ে প্রধান শিক্ষকের আবেদন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের দশ লক্ষ সত্তর হাজার টাকা ফেরত প্রদানের জন্য আবেদন করেছেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ শেখ। তিনি ম্যানেজিং কমিটি (প্রাক্তন) সভাপতি ও বহরপুর ইউপি চেয়ারম্যান (প্রাক্তন) মোঃ খলিলুর রহমান খানকে টাকা ফেরতের জন্য আবেদন করেছেন ।
বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ শেখ আবেদনে বলেন, দীর্ঘদিন যাবত আপনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে অধিষ্ঠিত থাকার সময় শিক্ষক কর্মচারীদের পিএফএর ১০ লক্ষ ৭০ হাজার টাকা লোন বাবদ গ্রহণ করেছেন। পরবর্তীতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার দাস এবং বিদ্যালয়ের অফিস সহকারী অশোক কুমার মোদকের সহযোগীতায় মুনাফাসহ হিসাব করেছেন। বর্তমান আমার সাথে এই পিএফএর টাকা ফেরত না দেওয়ার জন্য আমার সাথে অত্যন্ত অসম্মানজনক আচরণ করে আসছেন এবং নানামুখী মামলা মোকদ্দমার হুমকি দিয়ে আসছেন। সে কারণ আমি মানষিকভাবে এবং শারীরিকভাবে খুবই অসুস্থ্য হয়ে পড়ছি। আপনাকে আমি বিনয়ের সাথে লোনের পিএফএর টাকা ফেরত প্রদানের জন্য অনুরোধ করছি।
তিনি আরও বলেন, আপনি একজন সমাজ সেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনার কর্মকান্ডে এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আপনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। সর্বদা ন্যায় প্রতিষ্ঠা করে থাকেন এবং অন্যায়ের প্রতিবাদ করে থাকেন। আপনি সত্যবাদী, আপনি ন্যায় বিচারক আপনাকে পূন: পূন: বিনয়ের সাথে অনুরোধ করছি। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পিএফএর লোনকৃত টাকা অনতিবিলম্বে ফেরতের ব্যবস্থা করে আমার শারীরিক ও মানষিক অশান্তির হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি।
এ বিষয়ে মোঃ খলিলুর রহমান খান বলেন, শিক্ষক-কর্মচারীদের টাকার হিসাব করা হয়নি। হিসাব করে পেলে দিয়ে দিবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি বক্করের মৃত্যু

১

যৌনপল্লীতে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

২

দীর্ঘ ৪৪ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৩

ফায়ার সার্ভিসের ‘১০২’ নম্বরে কল করে সেবা গ্রহনের আহবান

৪

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৫

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

৬

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

৭

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৯

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১০

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

১১

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

১২

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

১৩

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৪

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১৫

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১৬

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১৭

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৮

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৯

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

২০