বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাড়িতে রাজবাড়ীর ডিসি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাড়িতে রাজবাড়ীর ডিসি

রাজবাড়ী জেলা প্রশাসক হিসাবে যোগ দেয়ার দুই দিনের মাথায় কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ীর আব্দুল গনির পরিবারেরর সাথে দেখা করলেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার সকালে তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় আব্দুল গণির নিজ বাড়িতে গিয়ে শহীদের বিধবা স্ত্রী লাকী আক্তার, শিশু সন্তান জান্নাত আক্তারের জন্য নতুন পোশাক উপহার দেন। এছাড়া পরিবারের সদস্যদের জন্য নিয়ে যান বিভিন্ন ধরনের সুস্বাদু ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। জেলা প্রশাসক নিজ বাড়িতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান শহীদের স্ত্রী লাকি ও মেয়ে জান্নাত।
তাঁদেরকে দ্রুত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে অনুদানের ৩ লক্ষ টাকা দেয়ার আশ্বাস প্রদান করেন নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
জেলা প্রশাসকের সাথে এই সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ এবং সহকারী কমিশনার অংকন পাল প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর  রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জাহিদুল ইসলাম। এর আগে গত ৩০ অক্টো বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ এর এক প্রজ্ঞাপনে নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপ সচিব জাহিদুল ইসলামকে  রাজবাড়ী  জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গত ১৯ জুলাই গুলশান-২ নম্বর শাহজাদপুর বাঁশতলা হয়ে আব্দুল গণি শেখ তাঁর কর্মস্থল সিক্সসিজন নামক আবাসিক হোটেলে যাচ্ছিল। এ সময় কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পড়ে যায়। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটলে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। শহীদ  আব্দুল গণি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০