বালিয়াকান্দিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।  উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে দিবসটি শহরে বিশাল এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে বালিয়াকান্দি ফুটবল মাঠে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড. আঃ রাজ্জাক খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোঃ মুজাহিদুল ইসলাম (মুজাহিদ), জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ্য এ্যাড. মুক্তার কবির খান নান্নু, সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোঃ মশিউল আজম চুন্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম মিজানুর রজমান, জেলা যুব দলের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ জুয়েলসহ প্রমুখ।

আলোচনা সভায় সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রহমান মানিক বলেন, ছাত্র জনতার বিপ্লবের উদ্দেশ্য ছিল  এদেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার, কথা বলার অধিকার এবং যে বেসিক নিড অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার নূন্যতম গ্যারান্টি প্রদান করবে সরকার এই লক্ষ্য আন্দোলন করেছিল। কিন্তু বর্তমান অন্তবর্তীকালিন এই সরকার পরিস্কার ভাবে নির্বাচনের কোন তারিখ ঘোষনা করেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে দ্রুত দেশে নির্বাচন দেবে এই সরকার। আমাদের দল এই কথাটি বারবার বলে আসছে। আমাদের নেতা তারেক রহমান বার বার বলছে। যেই নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতা মুলক সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার জনগনের দাবি পুরনে সচেষ্ট থাকব।  আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০