রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবী শিক্ষার্থীদের - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবী শিক্ষার্থীদের

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নানের পদত্যাগ দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১২টার সময় রাজবাড়ী সদর হাসপাতাল চত্তরে তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নানের পদত্যাগ দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান সটকে পরে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে অবস্থান নিলে শিক্ষার্থীরা সেখানেও বিক্ষোভ করে। পরে রাজবাড়ীর সিভিল সার্জনের কাছে সদর হাসপাতালের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে শিক্ষার্থীরা।
সিভিল সার্জনের কার্যালয় থেকে বের হয়ে সদর হাসপাতালে তত্বাবধায়কের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী অবস্থান করেন  তারা। পরে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নানকে এই হাসপাতাল থেকে পদত্যাগের দাবীতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইদুর রহমান সাতিব, তাহসীন বিন আতিয়ার তামিম, সৈয়দ আরাফাত, তাফসীন হক, নুর মোঃ নয়ন, নাফিসা প্রভাসহ অন্যন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, একটি জেলা হাসপাতাল হওয়া সত্ত্বেও চিকিৎসকদের অবহেলায় এখানে মাঝে মধ্যেই মারা যায় রোগী। রোগীর অবস্থা একটু গরুতর হলেই তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। এছাড়াও হাসপাতালের খাবার, সৌচাগারসহ নানা অভিযোগ তুলে ধরেন তারা। তারা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান পদত্যাগ না করলে আমরণ অনশনের বসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১০

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১১

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১২

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৩

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৪

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৫

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৬

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৭

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৮

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৯

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

২০