রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী পালিত  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী পালিত 

কালজ্বয়ী উপন্যাসিক “ বিষাদ সিন্ধু” রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা সরকারী গণগ্রন্থগারের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা সরকারী গণগ্রন্থগারে লাইব্রেরীয়ান শামসুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাছির। বিশেষ অতিথি ছিলেন, অংকুর স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া লাহিনীপাড়া জন্মগ্রহণ করেন। তার বাবা মীর মোয়াজ্জেম হোসেন ও মাতা দৌলতন নেছা। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন তিনি। সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে সাংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
মীর মশাররফ হোসেন লিখিত গ্রন্থসমূহ: রত্নবতী (উপন্যাস) ১৮৭৩, বসন্তকুমারী (নাটক) ১৮৭৩, জমিদার দর্পণ (নাটক) ১৮৬৯, গড়াই ব্রীজ বা গৌড়ী সেতু (কবিতাগ্রন্থ) ১৮৭৩, এর উপায় কি (প্রহসন) ১৮৭৬, বিসাদসিন্ধু ঐতিহাসিক (উপন্যাস) ১৮৮৫-৯১, সঙ্গীতলহরী ১৮৮৭, গো-জীবন (প্রবন্ধ) ১৮৮৯, উদাসীন পথিকের মনের কথা (জীবনী) ১৮৯৯, গাজী মিয়ার বস্তানী (রম্যরচনা) ১৮৯৯, মৌলদ শরীফ পদ্যে পদ্যে লিখিত (ধর্মীয় গ্রন্থ) ১৯০০, মুসলমানের বাঙ্গালা শিক্ষা ছাত্রপাঠ্য (প্রথম ভাগ) ১৯০৩ এবং (দ্বিতীয় ভাগ) ১৯০৮, বিবি খোদেজার বিবাহ (কাব্য) ১৯০৫, হযরত ওমরের ধর্মজীবন লাভ (কাব্য) ১৯০৫, হযরত বেলালের জীবনী প্রবন্ধ) ১৯০৫, হযরত আমীর হামজার ধর্মজীবন লাভ (কাব্য) ১৯০৫, মদিনার গৌরব (কাব্য) ১৯০৫, মদিনার গৌরব (কাব্য) ১৯০৬, মোশ্লেম বীরত্ব (কাব্য) ১৯০৭, এসলামের জয় (প্রবন্ধগ্রন্থ) ১৯০৮, আমার জীবনী (আত্মজীবনী) ১৯০৮-১০, বাজীমাত (কাব্য) ১৯০৮, হযরত ইউসোফ (প্রবন্ধ গ্রন্থ) ১৯০৮, খোতবা বা ঈদুল ফিতর (কাব্য) ১৯০৮ ও বিবি কুলসুম (জীবনী) ১৯১০।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি বক্করের মৃত্যু

১

যৌনপল্লীতে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

২

দীর্ঘ ৪৪ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৩

ফায়ার সার্ভিসের ‘১০২’ নম্বরে কল করে সেবা গ্রহনের আহবান

৪

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৫

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

৬

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

৭

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৯

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১০

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

১১

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

১২

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

১৩

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৪

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১৫

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১৬

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১৭

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৮

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৯

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

২০