বালিয়াকান্দিতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন ও আলোচনা সভায় হামলার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বালিয়াকান্দি থানায় বুধবার বিকেলে মামলাটি দায়ের করেছেন বালিয়াকান্দি সদর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মৃত নাদেরুজ্জামানের ছেলে আব্দুর রাজ্জাক। মামলার আসামীরা হলো, বালিয়াকান্দি তালপট্রির মৃত আবুল বসারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মন্টু, মোকলেছ মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল, মৃত রহমত মিয়ার ছেলে ও বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদরুল, আবুল হোসেনের ছেলে ও বালিয়াকান্দি উপজেলা কৃষকলীগের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মিঠু, সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নায়েব আলী, তালপট্টির মৃত চাঁদ আলী শেখের চাউল সেলিম, দুবলাবাড়ীয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ছলেমান, সোনারমোড়া ভীমনগর গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাস, জামালপুর গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে ও জামালপুর উনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বালিয়াকান্দি গ্রামের মৃত আবু ফকিরের ছেলে ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস ফকির সহ অজ্ঞাতনামা ৭০-৮০ জন।

মামলার বাদী আব্দুর রাজ্জাক অভিযোগে বলেন, তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি। গত ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর বালিয়াকান্দি থানার মনি মুকুট কিন্ডার গার্ডেন স্কুলের সামনে বালিয়াকান্দি ৬ নং ওয়ার্ডের সকল বিএনপি সদস্য এবং অন্যান্য ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা সমবেত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। মানববন্ধন ও সভা শান্তিপূর্ণ ভাবে পালন করাকালে সকাল ১১ টার সময় আসামীরাসহ অজ্ঞাতনামা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের সন্ত্রাসীরা উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে ও হুকুমে ইট, পাটকেলসহ ককটেল নিক্ষেপ করে। তারা ২-৩ টি ককটেল বিস্ফোণ ঘটায়। এতে উপস্থিত নেতাকর্মীরা এদিক সেদিক ছুটা ছুটি করে। এ সুযোগে আসামীরা তাদের হাতে থাকা বাশের লাঠি, হকিস্টিক, লোহার রড দিয়ে বিএনপি যুবদলের সদস্য সচিব কামরুল, ফারুক, বাবলু, মাসুদ, চুন্নুদের এলোপাথাড়ীভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। তাদের মারপিট ফেরানোর জন্য এগিয়ে গেলে আমার মাথা, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে নিলাফোলা ও রক্তাক্ত জখম করে। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে সাত দিন চিকিৎসাধীন ছিলাম। আমিসহ নেতাকর্মীরা চিকিৎসা গ্রহণ শেষে থানায় মামলা দায়ের করার চেষ্টা করলে আওয়ামীলীগের নেতা কর্মীদের কারণে থানায় মামলা করতে পারিনি। এখন পরিস্থিতি ভালো হওয়ায় মামলা দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০