বালিয়াকান্দি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি নেতাদের ঘুষ-দুর্নীতির অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি নেতাদের ঘুষ-দুর্নীতির অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানার বিরুদ্ধে অনিয়ম, ঘুষ-দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতা ও এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের কাছে এ লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা অনিয়ম, অসাদাচরণ, ঘুষ-দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নারায়নগঞ্জের সাবেক এমপি শামিম ওসমানের বন্ধুর নাম ভাঙিয়ে প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, উপজেলার তালতলা স্কুল, চামটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কুরশী মাধ্যমিক বিদ্যালয়ে ৩য়-৪র্থ শ্রেণীর লোক নিয়োগ, আমতলা আইডিয়াল স্কুল, বাঁধুলী খালকুলা মাদরাসার নতুন এমপিও প্রতিষ্ঠানে ব্যাকডেটে শিক্ষক নিয়োগ দেখিয়ে কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে এমপিও কাগজপত্রে স্বাক্ষরের অভিযোগ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা বলেন, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইসলাম শিক্ষার সহকারি শিক্ষক খন্দকার মনির আযম মুন্নু গত রবিবার (৮ডিসেম্বর) দুপরে উপজেলা শিক্ষা দপ্তরে আমার কক্ষে ঢুকে নলিয়া শ্যামামোহন ইন্সটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে উত্তেজিত হয়ে তদন্ত কার্যক্রম বাতিল করতে বলেন। সরকারি কাজে বাধা প্রদান আইনগত অপরাধ। তিনি বিদ্যালয় চলাকালীন সময়ে জামায়াতের আমীর সহ অন্যান্য নেতাকর্মী শিক্ষা দপ্তরে এসে বিরুপ পরিবেশ সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট শিক্ষকের বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি প্রদান করা হলে, তিনি রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বাক্ষরিত মিথ্যা অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করেছেন।

অভিযোগ দায়েরকারীরা হলো, বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মসিউল আজম চন্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি মহসীন খান, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জামালপুর কলেজের প্রভাষক মনিরুজ্জামান বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারন সম্পাদক এরশাদ আর নাই

রাজবাড়ী সদর হাসপাতালে বছরের বেশি সময় বন্ধ আলট্রাসনোগ্রাম, ভোগান্তিতে রোগীরা

পাংশায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু

রাজবাড়ীর পদ্মা নদীতে কু‌মিরের দেখা, আতঙ্কে স্থানীয়রা

বালিয়াকান্দিতে মামলা প্রত্যাহারের হুমকি, আতঙ্কে পরিবার

অ‌তীতে নির্বাচনী কার্যক্রমের সা‌থে জ‌ড়িতদের অ‌নেক ভুল ত্রু‌টি হ‌য়েছে, -ঢাকা বিভাগীয় ক‌মিশনার 

গোয়ালন্দে গণভোটের প্রচারনায় বিভাগীয় কমিশনার

বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার 

গোয়ালন্দে আ’লীগ নেতার বিএনপিতে যোগদান

পাংশা সরকারি কলেজের বার্ষিক র্ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

১০

বা‌লিয়াকা‌ন্দি‌তে মিথ্যা অপবাদ দিয়ে শিশুকে মারধরের অভিযোগ

১১

ধানের শীষের কারনে আমরা আজ ঐক্যবদ্ধ : হারুন অর রশীদ 

১২

পাংশায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৩

রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক

১৪

দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

১৫

রাজবাড়ীতে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার

১৬

গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় ও নবাগত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ

১৭

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৮

দৌলতদিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৯

বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ

২০