রাজবাড়ীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মসূচি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ জুন ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মসূচি

স্টাফ রিপোর্টার :

“বৈষম্যের ঠাঁই নাই—নিয়োগবিধি সংশোধন চাই” এই স্লোগানে রাজবাড়ীতে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্বাস্থ্য সহকারীরা এ কর্মসূচি পালন করেন।

পদমর্যাদা, বেতন গ্রেড ও নিয়োগবিধি সংশোধনের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাজবাড়ী হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সবুজ শাহীন, সাধারণ সম্পাদক মজনু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রুবিনা আক্তার প্রমুখ।

ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে,  নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ ও ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা ও ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি ও বেতন স্কেল উন্নীতকরণের পূর্বে টাইম স্কেল ও উচ্চতর গ্রেড পূর্বের স্কেলের সঙ্গে সংযুক্ত করা ও ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি কোর্স) সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে স্বীকৃতি দিয়ে সরাসরি ১১তম গ্রেড প্রদান। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের পেশাগত মর্যাদা নিশ্চিত করতে এই দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০