এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রাজবাড়ীর রিমন রহমান - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ জুলাই ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রাজবাড়ীর রিমন রহমান

রু‌বেলুর রহমান : এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন রাজবাড়ীর কৃ‌তি সন্তান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান। বুধবার (২ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের হাত থেকে তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

একই অনুষ্ঠানে এ বছর এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমানসহ সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মাধ্যম থেকে মোট ২১ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। এর আগে রিমন রহমান ইআরএফ বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ডসহ কয়েকটি পুরস্কার পান।

সাংবা‌দিক রিমন রহমান ব‌লেন, দে‌শে জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ২৫ শতাংশ। কিন্তু এই খাতের দিকে সরকারের নজর নেই। চড়া সুদে ঋণ নিতে হয়, নীতি সহায়তার অভাব প্রকট। তাই ক্ষুদ্র ও মাঝা‌রি শিল্প বিকা‌শে সরকা‌রের এগি‌য়ে আসা উচিত। সহায়তা পে‌লে দে‌শের অর্থনী‌তির যেমন উন্ন‌তি হ‌বে, তে‌মনি বিপুল প‌রিমান বেকার মানু‌ষের কর্মসংস্থা‌নের সু‌যোগ সু‌ষ্টি হ‌বে। এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প নি‌য়ে ৩ প‌র্বের সংবাদ প্রচার ক‌রে যমুনা টে‌লি‌ভিশন। যার প্রেক্ষি‌তে এই প্রা‌প্তি।  তি‌নি আরও ব‌লেন, অ‌্যাওয়ার্ড পে‌য়ে আমি আন‌ন্দিত। সংবাদ তৈ‌রির ক্ষে‌ত্রে স‌ঠিক তথ‌্য-উপাত্ত খুঁ‌জে বের করে নি‌জের সবটুকু দি‌য়ে কাজ করার চেষ্টা ক‌রি।

পুরস্কার প্রাপ্তরা হলেন, যমুনা টেলিভিশনের রিমন রহমান, বাংলাদেশ টেলিভিশনের দিনার সুলতানা, চ্যানেল ২৪-এর রাকিব হোসেন ও বাংলাভিশনের গোলাম ময়নুল হোসেন।

অনলাইন পত্রিকার প্রতিবেদক, বিডিনিউজ ২৪-এর জেসমিন আরা মলি, জাগোনিউজ ২৪-এর ডিএম নাজমুল হোসেন ও ঢাকা পোস্ট-এর মো. শফিকুল ইসলাম।

পত্রিকার পুরস্কারপ্রাপ্ত প্রতিবেদকরা হলেন, ফাইনান্সিয়াল এক্সপ্রেস-এর মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজাউল করিম, এফএইচএম হুমায়ুন কবির, জাহিদুল ইসলাম ও ফারহান ফেরদৌস, সমকালের জসিম উদ্দিন বাদল, ডেইলি সান-এর মৌসুমী ইসলাম ও রফিকুল ইসলাম, আমাদের সময়ের জিয়াদুল ইসলাম, বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন, আজকের পত্রিকার শাহ আলম খান, আজকের দৈনিকের মরিয়ম মনি এবং রূপালী বাংলাদেশের মো. হাসান আরিফ ও রহিম শেখ।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুশফিকুর রহমান সভাপতিত্বে এবং ইআরএফ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা ও ইআরএফের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০