রাজবাড়ীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ জুলাই ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

কামাল হোসেন : “বৈষম্যের ঠাঁই নাই, নিয়োগবিধি সংশোধন চাই” এই স্লোগানকে সামনে রেখে নিয়োগবিধি সংশোধন, বেতন গ্রেড, টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজবাড়ীর স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজবাড়ী জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে জেলার পাঁচ উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের চেষ্টা করছি। দাবি আদায় না হওয়ায় এবার আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। যদি দ্রুত দাবি পূরণ না হয়, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেবো।”
বক্তারা আরও বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের প্রান্তিক পর্যায়ে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকলেও তারা উপযুক্ত স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত। নিয়োগবিধিতে বৈষম্য, বেতন কাঠামো ও পদমর্যাদায় অসামঞ্জস্য দূর না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু নাছির উজ্জ্বল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা মুখপাত্র এসএম সবুজ শাহীন। এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১০

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১২

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৩

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৪

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৫

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৬

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

১৭

পদ্মা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

১৮

যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৯

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

২০