মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড় খোলা গ্রামে বিষধর সাপের কামড়ে মো. আক্কাস আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী একই গ্রামের মো. কহর আলী মন্ডলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন আক্কাস আলী। রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ পায়ে ব্যথা অনুভব করেন তিনি। আলো জ্বালিয়ে দেখতে পান পা থেকে রক্ত বের হচ্ছে। পরে ধারণা করা হয় তাকে সাপে কেটেছে। পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয়ভাবে পরিচিত সাপুড়িয়া আহম্মদ সাপুড়িয়ার কাছে নিয়ে যান। সেখান থেকে পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিয়াকত আলী মোল্লা বলেন, এই অঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে। গতরাতে আমার ওয়ার্ডের আক্কাস আলীকে সাপে কামড় দেয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন সকালে তাকে দাফন করা হয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম রয়েছে। কারও সাপে কাটা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিচ্ছি।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ফেরি থেকে নদীতে ঝাঁপ দিয়ে যাত্রী নিখোঁজ
১
রাজবাড়ীতে সবজির দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা
২
রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
৩
রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু
৪
রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন
৫
গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক
৬
কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি
৭
মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক
৮
রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ
৯
রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ
১০
রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
১১
কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক
১২
ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড
১৩
পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩
১৪
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম
১৫
৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়
১৬
সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ