রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর সভা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ অগাস্ট ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে এক দাওয়াতী সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌর শাখা। বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের আজাদী ময়দানসংলগ্ন (বি আর ই এল) অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, রাজবাড়ী জেলা আমীর ও রাজবাড়ী-১ আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম। সভায়, রাজবাড়ী পৌর জামায়াতের আমীর, জেলা মিডিয়া বিভাগের সেক্রেটারি ও জেলা শুরা সদস্য ডা. মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি ফখরুল ইসলাম শাহিনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক হেলাল উদ্দিন এবং রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম বলেন, “সাংবাদিকেরা জাতির বিবেক। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যেই আজকের এই দাওয়াতী সভার আয়োজন করা হয়েছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল। অতীতে আমাদের বহু নিরপরাধ নেতাকর্মীকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। অনেককেই ষড়যন্ত্র করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।” ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “এই আন্দোলনের বিজয় কেবল জামায়াত নয়, সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ও সংবাদমাধ্যমের প্রেরণা হয়ে থাকবে।” তিনি দাবি করেন, “জামায়াত যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০