গোয়ালন্দে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ অগাস্ট ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে লিপি আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর বালিয়াকান্দি গ্রামের মো. সবুজ সরদারের ২য় স্ত্রী। রোববার সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইরাক প্রবাসী সবুজ সরদারের ২য় স্ত্রী লিপি আক্তার একাই নির্মাণাধীন একতলা ভবনের ওই বাড়িতে বসবাস করতেন। বোববার সকাল সাড়ে ৭টার দিকে পাওনা টাকা চাইতে প্রতিবেশী আখের আলী ওই বাড়িতে যান। বাইরে থেকে ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে এবং ঘরের দরজা খোলা থাকায় ভেতরে তাকিয়ে তিনি লিপির মৃতদেহ খাটের উপর পড়ে থাকতে দেখেন। এসময় তিনি অন্যান্য প্রতিবেশীদের ডাকেন। এক পর্যায়ে স্থানীয়রা গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

প্রবাসী সবুজ সরদারের প্রথম স্ত্রী শিরিন আক্তার জানান, তিনি শ^শুড়-শাশুড়ির সাথে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্বামীর পৈত্রিক বাড়িতে বসবাস করে। তার স্বামী দুই বৌয়েরই ভরনপোষন করতেন। তিনি আরো জানান, একজনের কাছ থেকে ধার করে নেয়া ১ লাখ টাকা পরিষোধের জন্য আগের দিন ব্যাংক থেকে তার নিহত সতীন ১ লাখ টাকা তুলেছিলেন। এছাড়া ঘরে দামি ৩টি মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিল। যার কিছুই নেই। দুই সতীন দুই বাড়িতে থাকলেও তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল বলে তিনি দাবি করেন।

প্রবাসী সবুজ সরদারের মা আকিরুন নেছা জানান, তার প্রবাসী ছেলে ২য় বিয়ে করে ছোট বৌকে এখানে নতুন বাড়ি করে দিয়েছিলেন। আর বড় বৌ তাদের সাথে থাকে। ছেলের বৌয়ের মৃত্যু খবর পেয়ে তারা এখানে এসেছেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে নিহত নারী ঘরে একা বসবাস করলেও তার শয়ন কক্ষে ২টি চায়ের কাপ পাওয়া গেছে। যেখানে এক কাপ চা পান করা হয়েছে এবং অপর কাপ চা কাপেই রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০