গোয়ালন্দে গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক

কিশোর প্রেমের জেরে গোলাগুলির ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অম্বলপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে গত ২১ মার্চ ঈদের দিন রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

সোমবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয়রা সব কিছু জেনে শুনেও অনেকটা বোবা হয়ে রয়েছে। একাধিক ব্যাক্তির কাছে গোলাগুলির বিষয়ে জানতে চাইলে তারা কথা বলতে বিব্রতবোধ করছেন। এক ধরনের অজানা ভয় আর আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে।

নাম প্রকাশ না করার শর্তে দু’চার জনের সাথে কথা বল্লে তারা জানান, ঈদের দিন রাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি জন্য এখানে ৫/৬ টি ফাঁকা গুলি করা হয়ে। নিরিহ গ্রামবাসী আতঙ্কিত না হওয়ার কি কোন কারণ আছে? আমরা কথা বলে আরো বিপদ ডেকে আনতে চাই না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অম্বলপুর গ্রামের রশিদ মোল্লার ১৭ বছর বয়সী ছেলের সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ পাঁচুরিয়া গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর প্রেমের সম্পর্ক চলছিল। ঈদের আগের দিন ওই কিশোরী তার প্রেমিকের বাড়িতে চলে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।

ওই কিশোরের চাচা মো. মামুন মোল্লা জানান, আমার ভাতিজা কিংবা ওই কিশোরী কারোই আইন অনুযায়ী বিয়ের বয়স হয়নি। তাই এলাকার গণ্যমান্য ব্যক্তি ও উভয় পরিবারের অভিভাবকদের সাথে বসে আইন অনুযায়ী তাদের বিয়ের বয়স হলে তাদের বিয়ে সম্পন্ন করা হবে, এই মর্মে আপস করা হয়। কিন্তু এরপরও আমাদের গেটের সামনে এ ধরনের গোলাগুলির ঘটনা কেন ঘটল তা বুঝতে পারছি না।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে। গুলির ঘটনায় যারা জড়িত তাদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি। এছাড়া প্রেম সংক্রান্ত যে ঝামেলাটি ছিল, তা স্থানীয় ভাবে বসে উভয় পক্ষ মিমাংসা করে নিয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০