ঈদ যাত্রা : দৌলতদিয়ায় যাত্রীঠাসা থাকলেও নেই ভোগান্তি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ যাত্রা : দৌলতদিয়ায় যাত্রীঠাসা থাকলেও নেই ভোগান্তি

প্রিয়জনের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ফলে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লেগে ছিল। তবে তেমন কোন ভোগান্তি না থাকায় নদী পার হয়ে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন ঘরে ফেরা মানুষ ও তাদের বহনকারী যানবাহন।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি ও লঞ্চ যাত্রীঠাসা। দৌলতদিয়া ঘাট এলাকায় পর্যাপ্ত যানবাহন থাকায় আগতরা স্বস্তিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যাত্রীদের নিরাপত্তায় ঘাট এলাকায় জেলা পুলিশ, নৌ-পুলিশ, আনসার, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অপরদিকে ঘরমুখো যাত্রীদের যে কোন ধরনের হয়রানি ভোগান্তি রোধে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার সরেজমিন উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এসময় তিনি যে কোন ধরনের অসংগতি লক্ষ্য করলে দ্রুত ব্যবস্থা গ্রহন করছেন। এছাড়া যাত্রীদের কাছে গিয়ে ভাড়া ও অন্যান্য বিষয়ে তাদের মন্তব্য গ্রহন করছেন।

ঢাকার মিরপুরে একটি দোকানে কর্মরত মো. রাসেল আহমেদ (৪০) বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর এই রুটে যানবাহন ও যাত্রীর চাপ অনেকটাই কমে গেছে। তাই এখন এ পথে যাতায়াতে কোনো সমস্যা হয় না। ঘাটে কোনো ভোগান্তি ছাড়াই যেতে পারছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, মঙ্গলবার সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো যানজট বা ভোগান্তি নেই। এ নৌরুটে ১৬টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করছে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দৃশ্যমান ভাড়ার তালিকা টাঙানো সহ নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বস্তিদায়ক আছে। এখনো পর্যন্ত বড় ধরণের কোন অসংগতি পাওয়া যায়নি। দৌলতদিয়া ঘাটে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যে তারা কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০