দৌলতদিয়ায় যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৮ মার্চ ২০২৬, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ায় অবস্থিত যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে করে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করার সুযোগ পেলেন সুবিধাবঞ্চিত এসব নারী ও শিশুরা।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ কার্যালয়ের চত্বরে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১৩০ জন নারী ও শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, কেকেএস দৌলতদিয়া শাখার ম্যানেজার মো. শাহাদাৎ হোসেন এবং পায়াক্ট বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর মো. রাজিবসহ অন্যান্যরা। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই ১ প্যাকেট, চিনি ১ কেজি, তেল ১ লিটার, আতপ চাল ১ কেজি ও গুঁড়াদুধ ৫০ গ্রাম।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান বলেন, রাজবাড়ী জেলাকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে মাদক থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদেরও নিরুৎসাহিত করা জরুরি। তিনি আরও বলেন, মাদক কারবারিদের প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সরকারের একটি চলমান উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপকারভোগীরা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, দৌলতদিয়ার যৌনপল্লীর বাসিন্দারা দীর্ঘদিন ধরেই নানা সামাজিক ও অর্থনৈতিক সংকটে ভুগছেন। এ ধরনের সহায়তা তাদের জীবনে স্বস্তি এনে দেয় এবং ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০