গোয়ালন্দে কৃষি কার্ড উদ্বোধন ঘিরে মাঠ পরিদর্শনে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৪ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে কৃষি কার্ড উদ্বোধন ঘিরে মাঠ পরিদর্শনে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আসন্ন ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মাঠ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার দেবগ্রাম মুন্সিবাজার এলাকায় তিনি দুটি কৃষি মাঠ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রাহানুল হায়দার। আরও উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গাজী আহসান হাবিব (ভিপি হাবিব), গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক মোঃ সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মোহাম্মদ নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও কৃষক প্রতিনিধিরা প্রমূখ।  সভাপতিত্ব করেন দেবগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙন এ অঞ্চলের দীর্ঘদিনের একটি বড় সমস্যা, যা স্থানীয় মানুষের জীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে। তিনি আরও জানান, কৃষকদের সহায়তা সহজতর করতে সরকার ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সদর থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে দেশের ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) প্রায় ২২ হাজার কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে, যার মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন অন্যতম। এ ইউনিয়নের ৩টি ওয়ার্ডে ১০৩৫ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে বলে জানা গেছে।

এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা প্রণোদনা পাবেন। পাশাপাশি সার, বীজ ও কীটনাশক কেনার সুবিধা ব্যাংকিং ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি গ্রহণ করতে পারবেন। এতে কৃষি উপকরণ সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং কৃষকদের জন্য সরকারি সহায়তা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষকদের সঠিক তথ্যভাণ্ডার তৈরির পাশাপাশি ধাপে ধাপে দেশের প্রায় ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা কৃষি খাতের আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়া খাল দখল প্রসঙ্গে তিনি বলেন, রাজবাড়ী জেলায় দখল হয়ে যাওয়া সরকারি খালগুলো উদ্ধার করে পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসে।

স্থানীয় কৃষকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে তারা দ্রুত ও সহজে সরকারি সহায়তা পাবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০