রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ অগাস্ট ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

Oplus_0

কামাল হোসেন : অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়। এর আগে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি আলাউদ্দিন তালুকদার।

সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিঞা, ফরিদপুর সদর উপজেলার কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক নূর আব্দুল্লাহ সাইদ, কৃষক সমিতির নেত্রী জাহানারা বেগম ও মঞ্জুয়ারা বেগম।

বক্তারা অভিযোগ করেন, সুলতানপুর ইউনিয়নের খলিশা রামকান্তপুর এলাকার প্রায় ১০০ একর কৃষিজমি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে। খলিলপুর কুমার নদী থেকে খলিশা রামকান্তপুর সংযোগ খালের পশ্চিম মুখ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুকুর কেটে বন্ধ করে দেওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে কৃষকরা জমিতে ধান রোপণ করতে পারছেন না। যারা ইতোমধ্যে রোপণ করেছেন, তাদের ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে। তারা বলেন, প্রতিবছর একই সমস্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখনই স্থায়ী সমাধান না হলে শুধু এ মৌসুম নয়, সামনের রবি মৌসুমের ফসলও মারাত্মক হুমকির মুখে পড়বে। কৃষিজীবী পরিবার রক্ষায় অচল খাল সচল করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০