বালিয়াকান্দির বিএনপি নেতা ও তার পুত্রের গ্রেফতার দাবিতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ অগাস্ট ২০২৫, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দির বিএনপি নেতা ও তার পুত্রের গ্রেফতার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলুর গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধ‌রে বক্তারা অ‌ভি‌যোগ ক‌রে  জীবিকার তাগিদে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা শহ‌রের বা‌সিন্দা মাসুম শেখ ২০০৭ সালে ইতালি যান। তার স্ত্রী উপসহকা‌রি কৃ‌ষি কর্মকর্তা প‌দে   বালিয়াকান্দিতে চাক‌রি কর‌তেন।  বিএনপি নেতা চুন্নুর ছেলে শিবলু তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতেন। এ ঘটনায় মামলা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়। গত ১৫ আগস্ট মামুন শেখ দেশে ফেরার পর জুমার নামাজ শেষে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে মাসুম শেখকে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এতে বক্তব্য রাখেন মামলার মামুন শেখ, তার স্ত্রী উপসহকা‌রি কৃ‌ষি কর্মকর্তা পলি আক্তারসহ স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০