বালিয়াকান্দিতে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Oplus_0

কামাল হোসেন : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খন্দকার মশিউল আজম চুন্নুর বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বালিয়াকান্দি বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার আগে বালিয়াকান্দি পৌর চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এসএম মিজানুর রহমান বিল্লাল, মনিরুজ্জামান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মণ্ডল, সাবেক প্রচার সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ শাজাহান এবং বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রবাসী মাসুম শেখ আগে সর্বহারা পার্টির সদস্য ছিলেন। বিদেশে যাওয়ার আগে নানা অপকর্মে জড়িত ছিলেন এবং মিথ্যা মামলা দিয়ে খন্দকার মশিউল আজম চুন্নুর কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করেছিলেন। বিদেশ থেকে ফেরার পর চুন্নু সেই টাকা ফেরত চাইলে উল্টো চুন্নু ও তার ছেলে সহ ৮ জনের বিরুদ্ধে ‘মিথ্যা চাঁদাবাজি মামলা’ করেন মাসুম শেখ। বক্তারা দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) ইতালি প্রবাসী মাসুম শেখের উপর হামলার ঘটনায় তার স্ত্রী ও উপসহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার বাদী হয়ে বালিয়াকান্দি আমলী আদালতে খন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এবং গত ১৮ আগস্ট দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চুন্নু ও তার ছেলে সহ ৮ জনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রবাসী মাসুম ও তার পরিবারের লোকজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০