রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩০ অগাস্ট ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : “সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো” — এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ) সকাল ১১টায় রাজবাড়ী উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদীচী কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক শুশান্ত রায়, বাংলাদেশের জাসদ রাজবাড়ী জেলা সভাপতি স্বপন কুমার দাস, সিপিবির সাবেক জেলা সভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী এবং উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।

বক্তারা বলেন, দেশের বিদ্যমান বৈষম্যমূলক কাঠামো ভেঙে দিয়ে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি এবং গণমানুষের রাষ্ট্র গঠনে বাম বিকল্পই একমাত্র পথ। এজন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন। আলোচনা সভা শেষে দুপুরে খাবারের বিরতির পর শুরু হবে কাউন্সিল অধিবেশন। এতে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০