নুরাল পাগলের দরবারে হামলা: মসজিদের ইমামসহ আরও দুইজন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নুরাল পাগলের দরবারে হামলা: মসজিদের ইমামসহ আরও দুইজন গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ভক্ত মো. রাসেল মোল্লা হত্যার ঘটনায় মাসজিদের ইমামসহ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার অম্বরপুর গ্রামের মো. আব্দুল জলিল শেখের ছেলে ও গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম মাওলানা মো. আবু সাঈদ (৪৫) এবং গোয়ালন্দ পৌর শহরের দেওয়ানপাড়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে মো. রাসেল শেখ (২৪)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে  জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় ১৬ জন এবং রাসেল হত্যা মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অপু, বিল্লু, সোহান সরদার, অভি মণ্ডল রঞ্জু, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আবু সাঈদ ও রাসেল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে গত বুধবার (১০ সেপ্টেম্বর) পৃথক অভিযানে ফরিদপুর থেকে মাওলানা আবু সাঈদ ও ঢাকার নাখালপাড়া থেকে রাসেল শেখকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ পর্যন্ত পুলিশের দায়েরকৃত মামলায় ১৬ জন এবং রাসেল হত্যা মামলায় ৮ জনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত রাসেলের বাবা আমজাদ মোল্লা বাদী হয়ে গত সোমবার রাতে ৩৫০০-৪০০০ জন অজ্ঞাতনামাকে আসামি করে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেন।

এর আগে গত শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাত সাড়ে তিন হাজার জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। এরপর নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালানো হয়। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। সংঘর্ষে ভক্ত রাসেল নিহত ও শতাধিক মানুষ আহত হন। পরে দরবার শরীফে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের ওপরও হামলা চালানো হয়।

জানা যায়, ২৩ আগস্ট মারা যান নুরাল পাগল। তার ভক্তরা দরবারের ভেতরে উচুস্থানে কবর দেন। এ নিয়ে তৌহিদী জনতা আপত্তি থাকায় কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শেষ পর্যন্ত উত্তেজিত জনতা দরবারে হামলা চালিয়ে নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০