রাজবাড়ীতে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

কামাল হোসেন : তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’। এ উপলক্ষে রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অগ্রণী এসএমই রাজবাড়ী শাখা কার্যালয়ে আয়োজন করা হয় গ্রাহক সেবা পক্ষের বিশেষ অনুষ্ঠান।
“তরুণ প্রজন্মের জয় হোক, বাংলাদেশের জয় হোক” এই শ্লোগানকে সামনে রেখে অগ্রণী ব্যাংক পিএলসি’র মালিকানাধীন অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড, রাজবাড়ী শাখা এ আয়োজন করে। শাখা ব্যবস্থাপক সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন। শাখার দ্বিতীয় কর্মকর্তা আল মামুন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরাই দেশের প্রাণশক্তি। তাদের উদ্যম, জ্ঞান ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই গড়ে তোলা সম্ভব উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। তরুণদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
তরুণ উদ্যোক্তা উজ্জ্বল মাহমুদ অন্তর বলেন, “এই উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্যের প্রকাশ ঘটানো হয়েছে, সহযোগিতার মনোভাব ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের সম্পদে পরিণত হতে উদ্বুদ্ধ হয়েছি।”
শাখা ব্যবস্থাপক সেলিম খান বলেন, “অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি শুধু আর্থিক খাতে নয়, সমাজ ও দেশের অগ্রগতিতেও তরুণদের পাশে থাকবে। এই আয়োজন তরুণদের নতুন অনুপ্রেরণা যোগাবে।”
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা এবং প্রাণবন্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০