সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

oplus_0

কামাল হোসেন : রাজবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডা. পূর্ণিমা দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নমিতা দাস, লিগ্যাল এইডস সম্পাদক রেহেনাজ পারভীন সালমা, হরিজন ঐক্য পরিষদের আহ্বায়ক রাজেশ কুমার মণ্ডল, সাবেক যুগ্ম মহাসচিব বাসুদেব মণ্ডল, সিপিবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়া, উদীচী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এজাজ আহমেদ, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য অরুণ কুমার সরকার, ধীরেন্দ্রনাথ দাস, ফকির শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম স্বপন ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
এসময় বক্তারা বলেন, “আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা না হলে সমাজে বিভাজন বাড়বে। ধর্ম যার যার, উৎসব সবার। এই চেতনা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। অতীতে যেসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার এখনো হয়নি। অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।”
তারা আরও বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০