গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুট করে নিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুট করে নিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুটের ঘটনায় সজিব শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় লুট হওয়া গরুটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সজিব শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের উজ্জল শেখের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে সজিব শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে, সজিব শেখ দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।” এ কর্মকর্তা আরও জানান, নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার দায়ের করা গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার মামলায় সজিব শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজাদ মোল্লার মামলায় ১০ জন ও এসআই সেলিম মোল্লার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরাল পাগলার মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। এরপর দরবারে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এবং নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহত ও শতাধিক মানুষ আহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১১

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১২

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১৩

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৫

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৬

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৭

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৮

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৯

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

২০