বালিয়াকান্দিতে বিনামূল্যে চক্ষু সেবা পেল ৩শ রোগী - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে বিনামূল্যে চক্ষু সেবা পেল ৩শ রোগী

কামাল হোসেন : “দৃষ্টি ফিরে পাওয়ার পথ–গ্রামীণ চক্ষুসেবার উদ্যোগ” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার রামদিয়া শাখা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩শ রোগীকে চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা দেওয়া হয়।
ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের ৮ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এ সেবা প্রদান করেন। রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে সরবরাহ করা হয়। যেসব রোগীর ছানি বা অন্যান্য বড় ধরনের চক্ষু অপারেশন প্রয়োজন, তাদের ফরিদপুর কিংবা ঢাকায় নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী) রাজবাড়ী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শিকদার নিশীত কুমার, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোঃ জামির আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব বিভাগ) মোঃ রফিকুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী প্রনব কুমার, মানব সম্পদ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, আঞ্চলিক সমন্বয়ক (লিড জেনারেশন) মোঃ জাহাঙ্গীর কবির, সাউথইস্ট ডিভিশনের ম্যানেজার (বিডিইউ) শেখ আছাবুর রহমান, রামদিয়া শাখার ব্যবস্থাপক (দাবী) মিলন সরকার, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) উৎপলা বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।
আঞ্চলিক ব্যবস্থাপক শিকদার নিশীত কুমার বলেন, “গ্রামীণ ও প্রান্তিক জনগণ চোখের চিকিৎসার বিষয়ে সচেতন নয়। এজন্য ব্র্যাক বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সারাদেশে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে যাচ্ছে। প্রতিটি ক্যাম্পে অন্তত ৩শ রোগীকে সেবা প্রদান, চশমা বিতরণ এবং যাদের অপারেশন দরকার তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের লক্ষ্য হলো গ্রামীণ মানুষের মাঝে চক্ষু-সচেতনতা বৃদ্ধি ও দৃষ্টিশক্তি ফিরে পেতে সহায়তা করা।”
এ ক্যাম্পকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই বলেন, বিনামূল্যে এ ধরনের সেবা তাদের জন্য অনেক বড় সহায়তা। বিশেষ করে যারা আর্থিক অসচ্ছলতার কারণে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না, তারা এ ক্যাম্পে এসে উপকৃত হয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি বক্করের মৃত্যু

১

যৌনপল্লীতে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

২

দীর্ঘ ৪৪ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৩

ফায়ার সার্ভিসের ‘১০২’ নম্বরে কল করে সেবা গ্রহনের আহবান

৪

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৫

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

৬

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

৭

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৯

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১০

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

১১

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

১২

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

১৩

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৪

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১৫

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১৬

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১৭

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৮

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৯

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

২০