গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জহুরুল ইসলাম হালিম : ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, উপজেলা জনস্বাস্থ্য হিসাব সহকারী মো. রেজাউল ইসলাম, গোয়ালন্দ প্রোপার হাই স্কুলের সহকারী শিক্ষক জীবন চক্রবর্তী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রোপার হাই স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, নিজেকে ও পরিবারকে অসুস্থতা থেকে রক্ষা করার অন্যতম কার্যকর উপায় হলো নিয়মিত হাত ধোয়া। জীবাণু সংক্রমণ প্রতিরোধ, ডায়রিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসসহ পেটের রোগ থেকে বাঁচতে প্রতিদিন সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীসহ সবাইকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১১

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১২

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১৩

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৫

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৬

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৭

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৮

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৯

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

২০