গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৫ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ভার্চুয়ালি ভাবে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান। ৫নং নবুওছিমদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া, দুদুখাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার ইতি এবং কুশাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন নাহার, পাংশা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বাবুর আলী, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন বিলু, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শেখ নাজিম উদ্দীন রাসেল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, তেনাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, কুরবান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা, চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলা আক্তার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা মো. কবির হোসেনকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন চর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী তাহেরা।

বক্তারা বলেন, মো. কবির হোসেন একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে গোয়ালন্দ উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন। শিক্ষকদের প্রতি তার সহানুভূতিশীল আচরণ, আন্তরিকতা ও নেতৃত্বগুণ তাকে সবার কাছে প্রিয় করে তুলেছে। তার অবসর গোয়ালন্দের শিক্ষা পরিবারের জন্য এক শূন্যতা তৈরি করেছে বলে বক্তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, মো. কবির হোসেন ০৮ অক্টোবর ২০২০ ইং তারিখে গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং আগামী ৩১ অক্টোবর ২০২৫ ইং তারিখে তিনি চাকুরিজীবন থেকে অবসর গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০