চুরির ঘটনায় গোয়ালন্দে পুত্রবধূসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ শ্বশুরের - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুরির ঘটনায় গোয়ালন্দে পুত্রবধূসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ শ্বশুরের

পুত্রবধূ ও তার আত্মীয়দের বিরুদ্ধে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামাল চুরির অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেছেন শ্বশুর মো. ছিদ্দিক ফকির (৬০) নামে এক ভুক্তভোগী। শনিবার (২৫ অক্টোবর) ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে গোয়ালন্দঘাট থানায় লিখিত এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নের সাহের মন্ডলপাড়া এলাকার মৃত বারেক ফকিরের ছেলে মো. ছিদ্দিক ফকির (৬০) তার পুত্রবধূ মোছা. নাসরিন আক্তার রিনা (৩৫), রিনার ভাই মো. রেজাউল করিম (৪০) ও খালাতো ভাই মো. শুকুর আলী (৪৫) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, তিন বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক নাসরিন আক্তার রিনার সঙ্গে ছিদ্দিক ফকিরের বড় ছেলে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিবাহের পর রিনা শ্বশুরবাড়িতেই থাকতেন। চাকরির উদ্দেশ্যে শ্বশুরের কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়ে পরে ফেরত দেননি বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের ১ আগস্ট সকাল ১১টার দিকে ছিদ্দিক ফকির ও তার ছেলে বাড়িতে না থাকার সুযোগে রিনা ও তার দুই আত্মীয় অজ্ঞাত একটি ভ্যানে করে ঘরে প্রবেশ করে তালাবদ্ধ শোকেস, খাট, সাববাক্স ও ওয়ারড্রপ ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।পরে স্বর্ণালংকার ও নগদ অর্থ ফেরত চাইলে অভিযুক্তরা অস্বীকার করেন এবং প্রাণনাশের হুমকি দেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিসের চেষ্টা ব্যর্থ হওয়ায় অবশেষে থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার এসআই মো. জুয়েল মিয়া লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১১

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১২

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১৩

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৫

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৬

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৭

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৮

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৯

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

২০