গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

 

রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন, নদীভাঙন, সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবাসহ নানা সমস্যা তুলে ধরেন। এসব বিষয়ে ইউএনও সাথী দাস সাংবাদিকদের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে সকলের সহযোগিতায় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

তিনি বলেন, গোয়ালন্দ একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় উপজেলা। সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা পেলে এই উপজেলা উন্নয়ন ও সেবার দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। আপনাদের সহযোগিতায় আমি গোয়ালন্দকে একটি সুন্দর ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,  বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি, দৈনিক সমকাল প্রতিনিধি ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও ইনকিলাব জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি ও প্রতিদিনের সংবাদ গোয়ালন্দ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ ও আমার দেশ গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক ও গণমুক্তি গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক ও সময়ের কণ্ঠস্বর গোয়ালন্দ প্রতিনিধি লুৎফর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, ডেইলি অবজারভার গোয়ালন্দ প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, কালবেলা গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, জনবানী গোয়ালন্দ প্রতিনিধি জাকির হোসেন, দিনকাল গোয়ালন্দ প্রতিনিধি আক্তাউজ্জান রনি ও উদয় দাস প্রমুখ। সভা শেষে ইউএনও ও সাংবাদিকদের মধ্যে সৌজন্য বিনিময় ও সম্মিলিতভাবে উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১১

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১২

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১৩

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৫

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৬

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৭

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৮

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৯

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

২০