আবুল কালাম আজাদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ নভেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবুল কালাম আজাদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষক ও রাজবাড়ীর বানিবহ এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ, যিনি জুলাই আন্দোলনের শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামি, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বানিবহ বাজার ব্যবসায়ী ও ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে বানিবহ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “আবুল কালাম আজাদ কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করলেও সরকারি চাকরির বেতনের তুলনায় তিনি অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন। সরকারি চাকরির আড়ালে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং এলাকাবাসীর জমি দখলসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।” তারা আরও অভিযোগ করে বলেন, “সম্প্রতি বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলমকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন আবুল কালাম আজাদ। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।” বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অবিলম্বে ভূমিদস্যু ও সন্ত্রাসী আবুল কালাম আজাদ এবং তার সহযোগীদের গ্রেপ্তার না করা হলে বানিবহ বাজারের সব দোকান বন্ধ রেখে অনির্দিষ্টকালের হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে।” বক্তারা দাবি করেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রভাব খাটাচ্ছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলাম, ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল রানা, আজিজুল হক, রুবেল হোসেনসহ অনেকে। মানববন্ধন চলাকালে পুরো বাজার এলাকায় বিক্ষোভমুখর পরিবেশ বিরাজ করে। ব্যাবসায়ীদের আশঙ্কা এ ধরনের দুর্নীতিবাজ ও সন্ত্রাসীচরিত্রের ব্যক্তির বিচার না হলে সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থা হারাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে ৫০ হাজার টাকা জরিমানা

কালুখালীতে ফিলিং স্টেশনে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২

গোয়ালন্দে কৃষি কার্ড উদ্বোধন ঘিরে মাঠ পরিদর্শনে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

গোয়ালন্দে ধানক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

তেলের জন্য হাহাকার! রাজবাড়ীতে পাম্পেই নেই তেল

গোয়ালন্দে গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক

‘ব্যায় কমাতে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে’ -অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, প্রাণে রক্ষা পেল ২শতাধিক যাত্রী

কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু

১০

দৌলতদিয়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় ৬জনকে জরিমানা

১১

ভোগান্তিহীন ঈদযাত্রা : বাড়ির টানে দৌলতদিয়ায় মানুষের স্রোত

১২

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি

১৩

গোধূলী পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার

১৪

দৌলতদিয়ায় যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৫

আইসক্রিম বিক্রেতার হারানো টাকা উদ্ধার করে ফেরত দিলো দৌলতদিয়া নৌ পুলিশের

১৬

ঈদ উপল‌ক্ষে রাজবাড়ী‌তে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল‌্যাণ তহ‌বি‌লের নগদ অর্থ বিতরণ

১৭

ঈদ যাত্রা : দৌলতদিয়ায় যাত্রীঠাসা থাকলেও নেই ভোগান্তি

১৮

দৌলতদিয়ায় ছিনতাইকালে ২ জন আটক, ৩ মাসের কারাদন্ড

১৯

কালুখালীতে অবৈধভাবে ভিজিএফের চাল ক্রয় ও মজুদের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

২০