রাজবাড়ীতে রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ৫০০ কলাগাছ - Rajbari
কামাল হোসেন
৯ নভেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ৫০০ কলাগাছ

রাজবাড়ীতে রাতের আঁধারে এক অন্ধ কৃষকসহ তিন ভাইয়ের প্রায় ৫০০ থেকে ৬০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট এলাকার গাবলা মোজা গ্রামের মানিক গাজি, ইয়াসিন মুন্সি, তপু গাজি ও অজ্ঞাত আরও কয়েকজন। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, একই এলাকার কাদের মিজি, অন্ধ হাসেম মিজি ও মোতালেব মিজি। শনিবার (৮ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক কাদের মিজি বলেন, “গাবলা মৌজায় আমার বাবার নামে ৪২ শতাংশ জমি দলিলকৃত। বহু বছর ধরে আমরা জমিটি ভোগদখল করে আসছি। কিন্তু ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মানিক গাজি জোরপূর্বক ২০ শতাংশ জায়গা দখল করে বেড়া দিয়ে দেয়। অবশিষ্ট ২২ শতাংশ জমিতে আমরা তিন ভাই মিলে কলাবাগান করেছিলাম। জমিটি নিয়ে আমরা আদালতে মামলা করেছি। এরপর থেকেই তারা হুমকি দিতে থাকে। শনিবার রাতে তারা আমাদের বাগানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে প্রায় ৫–৬ শতাধিক কলাগাছ কেটে ফেলে। প্রতিটি গাছে কলাধরা ছিল। এতে আমাদের দুই লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। আমরা এখন নিঃস্ব।”

জমির আরেক মালিক, দৃষ্টিপ্রতিবন্ধী হাসেম মিজি বলেন, “এই জমির আয় দিয়েই আমাদের সংসার চলে। অথচ জমি দখল না পেরে ওরা সব কলাগাছ কেটে ফেলেছে। সরকারের কাছে আমরা ন্যায়বিচার চাই।”

অন্য মালিক মোতালেব মিজি বলেন, “এটি আমাদের পৈত্রিক সম্পত্তি, যা শুরু থেকেই আমাদের ভোগদখলে। কিন্তু ৫ আগস্টের পর থেকে মানিক গাজি ও তার সহযোগীরা বিএনপির দাপট দেখিয়ে জমিটি দখলের চেষ্টা করছে। ব্যর্থ হয়ে এখন তারা রাতের আঁধারে আমাদের কলাগাছগুলো কেটে ফেলেছে। এতে আমরা প্রায় দুই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি।”

প্রত্যক্ষদর্শী কাদের মিজির স্ত্রী লুৎফুন্নেছা বলেন, “রাতে আমরা বাধা দিতে গেলে তারা হুমকি দিয়ে বলে, ‘আমাদের দল এখন ক্ষমতায়, বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না।’ সব কলাগাছ কেটে আমাদের সর্বনাশ করেছে।”

স্থানীয় বাসিন্দা রহিমা, আফরোজা, খালেক ও আব্দুল্লাহ জানান, জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরেই মূলত এই কলাগাছগুলো কেটে ফেলা হয়েছে।

অভিযুক্ত মানিক গাজি অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই জমিটি ৪০ বছর আগে কাদের মিজির বাবার কাছ থেকে আমরা কিনে নিয়েছিলাম। আওয়ামী লীগের আমলে তারা প্রভাব খাটিয়ে আমাদের জমি দখল নেয়। সরকার পরিবর্তনের পর আমরা জমিটি দখলে নিয়ে কলাগাছ লাগিয়েছি। এখন সেখানে অন্য ফসলের চাষ করবো বলে কলাগাছ গুলো কেটে ফেলেছি। তারা যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, আমাকে রাজনৈতিকভাবে হেও করার অপচেষ্টা মাত্র।” এ কথা বলেই পরে কথা বলবেন জানিয়ে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০