ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীতে বিএনপির যৌথ মতবিনিময় সভা - Rajbari
কামাল হোসেন
১৫ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীতে বিএনপির যৌথ মতবিনিময় সভা

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়স্থ বিএনপির আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপির যৌথ মতবিনিময় সভা।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে রাজবাড়ী সদর ও পৌর বিএনপি এবং গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মজিবর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতা মো. নিজাম উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্যের প্রতীক। বর্তমান পরিস্থিতিতে এই দিবসের তাৎপর্য আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তারা অভিযোগ করে বলেন, দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থা আজ চরম সংকটে। বিএনপি জনগণের ন্যায্য দাবি পুনরুদ্ধারে দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। বক্তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন জোরদার করার আহ্বান জানান এবং আসন্ন সময়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০